Hamdard - An Institution of Eastern System of Medicine Dedicated for Health Care, Education and A Movement for the Promotion of Morality, Science and Culture

Type your Search
Head Office Information
Phone 01787687740
Location Rupayan Trade Center, Level: 12-13 114 Kazi Nazrul Islam Avenue Banglamotor, Dhaka-1000
Follow Us
Head Office Information
Phone 01787687740
Location Rupayan Trade Center, Level: 12-13 114 Kazi Nazrul Islam Avenue Banglamotor, Dhaka-1000
Follow Us

Gallery

তিন ক্যাটাগরিতে ISO সনদ পেয়ে নজির তৈরি করলো হামদর্দ বাংলাদেশ

গুণগত মান, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বৈশ্বিক মর্যাদার ক্ষেত্রে বিরল অবস্থান তৈরি করলো হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন বা ISO (আইএসও) এর মাধ্যমে পণ্য, পরিষেবা এবং সিস্টেমের গুণমান, নিরাপত্তা ও দক্ষতা নিশ্চিত করে আন্তর্জাতিক মানদণ্ডের ক্ষেত্রে কোয়ালিটি ম্যানেজম্যান্ট সিস্টেম 9001:2015 (QMS), ফুড সেফটি ম্যানেজম্যান্ট সিস্টেম 22000:2018 (FSMS), HACCP সার্টিফিকেট; এই তিন ক্যাটাগরিতে ISO সনদ পেয়েছে প্রতিষ্ঠানটি। সার্টিফিকেট প্রদান উপলক্ষে ১৯ শে এপ্রিল, ২০২৬; রোববার সকালে রাজধানীর বাংলামোটরে প্রতিষ্ঠানের মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে হামদর্দের ISO সার্টিফিকেট প্রাপ্তির প্রেক্ষাপট এবং বাছাই প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন আইএসও এর কান্ট্রি বিজনেস লিড মো. বিল্লাল হোসেন। তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ডের সকল ক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছে হামদর্দ বাংলাদেশ। নানা পরীক্ষা নিরীক্ষার পরই হামদর্দ এই অনন্য অর্জনে ভূষিত হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বে হামদর্দের অবস্থান আরও মজবুত ও বিশ্বস্ত হিসেবে প্রতিষ্ঠিত হলো। অনুষ্ঠানের প্রধান অতিথি হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, হামদর্দ কেবল গুণগতমান দিয়েই মানুষের হৃদয় জয় করেছে। দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশে মাটিতেও প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে যাচ্ছে। ISO'র সার্টিফিকেট পাবার পর এখন হামদদর্দের কর্মীদের দায়িত্ব অনেকগুণ বেড়ে গেলো। অনুষ্ঠানের সভাপতি সিনিয়র ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস্; প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অধ্যাপক কামরুন নাহার হারুন বলেন, আমরা আমাদের নিরন্তর পরিশ্রম শ্রম ঘাম দিয়ে দেশে বিদেশে আমাদের সেবাগ্রহণকারীদের মন জয় করতে পেরেছি। ওষুধ ও পণ্যের মানের ক্ষেত্রে আমরা আপসহীন বলেই এইসব সাফল্য অর্জন করা সম্ভব হচ্ছে। পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিকের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মরহুম সাঈদ ইস্কান্দারের স্ত্রী, ইসলামিক টেলিভিশনের চেয়ারম্যান মিসেস নাসরিন সাঈদ, উদ্যোক্তা সুমাইয়া ইস্কান্দারসহ হামদর্দের পরিচালকবৃন্দ। এর আগে, ইসলামিক টেলিভিশনের চেয়ারম্যান মিসেস নাসরিন সাঈদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া এবং সিনিয়র ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস্; প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অধ্যাপক কামরুন নাহার হারুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক নানা বিষয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনু্ষ্ঠিত হয়।